1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ব্যবসায়ীদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ: দোলন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি প্রতিনিধি : অন্তবর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানাতে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক অবস্থা কর্মসূচিতে হাজারো জনতার উপস্থিতিতে এ কথা বলেন, বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ী গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি ও বর্তমানে মার্কেটের প্রধান সমন্বয়ক এনামুল হক খান দোলন।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন মার্কেট কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী ইয়াকুব আলী, সহ-সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর রহমান বিউ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা বিগত সরকারের দুঃশাসনের সমালোচনা করেন। একই সাথে বর্তমান পরিস্থিতিতে কোন মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার না করত পারে সে বিষয় সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। যেকোন ধরণে চাঁদাবাজি ও দখলদারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান বক্তারা।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা। যেকোন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করা ও যেকোন আন্দোলনে অংশগ্রহণের জন্য প্রধান সমন্বয়ক দোলন সকলকে প্রস্তুত থাকারও অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com