1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

২৪ ঘণ্টার মধ্যে ইসি বিলুপ্ত করুন, নির্বাচনের রোডম্যাপ দিন: মেজর হাফিজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে ছাত্র-জনতার সংঘটিত বিপ্লবকে ধারণ করে নির্বাচন কমিশনকে (ইসি) ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এ সময় তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

হাফিজ বলেন, উপদেষ্টারা দয়া করে যে বিপ্লব সংঘটিত হয়েছে তাকে ধারণ করুন। নির্বাচনের দিন প্রধান কমিশনার (সিইসি) ঘুমায়, সেই কমিশন ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করুন। নইলে গণতন্ত্র আসবে কিভাবে? সাধারণ জনগণের অধিকার যেন আর কেউ খর্ব করতে না পারে সেজন্য দেশের সব মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, এই সরকারকে সময় দিতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে। তবে এই সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন। একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন।

অনেকে এই সরকারকে ছাত্রদের সরকার বলছে। কিন্তু এই আন্দোলনে সারা দেশের মানুষ জীবন দিয়েছে। এটা বাংলাদেশের জনগণের সরকার। অনেকে মা-বোন, ছাত্রীরা মা-বাবাকে নিয়ে পানি খাইয়ে সহায়তা করেছে। ইউনূস সরকারকে আরও সময় দিতে চাই। অনেকে দাবি-দাওয়া দিয়ে এই সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে।

মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞার সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় স্মরণ সভায় মৎসজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com