1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৭ জেলায় ৭ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪ লাখ ৫০ হাজার ইউরো (৭ কোটি টাকা) সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে তারা।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের পূর্বাঞ্চলে বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য সরকার। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে যুক্তরাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দিচ্ছে। এ সহায়তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সুশীল সমাজ, স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় ও চলমান সাড়াদানের পরিপূরক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) যুক্তরাজ্যের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানান হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজারেরও বেশি মানুষকে সহায়তা করার জন্য ৪ লাখ ৫০ হাজার ইউরো (৭ কোটি টাকা) অত্যাবশ্যক মানবিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। বন্যায় ৫ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে।

এ জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম। কিছু এলাকা ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে।

যুক্তরাজ্যের এ নতুন সহায়তা একটি স্টার্ট ফান্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত ও এনজিও দ্বারা বাস্তবায়িত হবে। এটি খাদ্য, নগদ সহায়তা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সরবরাহসহ ৩৬ হাজারেরও বেশি মানুষকে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com