1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

যে কারণে ট্রয় মুভির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হলিউডের সর্বকালের ইতিহাস সৃষ্টিকারী বিগ বাজেটের মুভি ‘ট্রয়’-এর ব্রাইসিস চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। হলিউড ক্র্যাশ ব্র্যাড পিট অভিনীত এই মুভিতে পরে ব্রাইসিস চরিত্রে রোজ ব্রাইন স্থলাভিষিক্ত হন। তবে ট্রয়ের প্রস্তাব ঐশ্বরিয়া ছেড়ে দেয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট।

প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘বলিউড ও হলিউডের কর্মক্ষেত্রের পরিবেশের কিছু পার্থক্য রয়েছে। ২০০৪ সালে উলফগ্যাং পিটারসনের পরিচালনায় এরিক বানা, অরল্যান্ডো ব্লুম, রোজ ব্রাইন, ডায়ান ক্রুগার, ব্র্যাড পিট অভিনীত এই চলচ্চিত্রের প্রস্তাব পান। হলিউড ও বলিউডের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পার্থক্যটি হচ্ছে, হলিউডে কোনো মুভির কাজ চলাকালে সম্পূর্ণভাবে সেখানে নিবেদিত থাকতে হয়। অন্য কোথাও যাওয়া বা অন্য মুভির কাজ করাও সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘ট্রয় প্রজেক্টে কাজ করার জন্য ৬ থেকে ৯ মাস সেই সেট ছাড়া অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না। সেই অভিজ্ঞতাও অ্যাশের ছিল না। তাছাড়া সে সময় আরও বেশ কিছু চলচ্চিত্রে কাজের জন্য তিনি চুক্তিবদ্ধ থাকায় এত লম্বা সময়ের জন্য ট্রয়ে কাজ করা আর হয়ে ওঠেনি।’

এ প্রসঙ্গে ব্র্যাড পিট বলেন, ‘সুযোগ পেলে আমি ঐশ্বরিয়ার সাথে অভিনয় করতে চাই। কারণ তিনি দারুণ এক বহুমাত্রিক অভিনেত্রী। শুধু বলিউডই নয়, তার স্টাইল, অভিনয় ও সৌন্দর্যের দ্বারা পশ্চিমেও দারুণ জনপ্রিয় তিনি। তাই আমি মনে করি, অ্যাশের সাথে ট্রয়ে অভিনয়ের সুযোগ আমি মিস করেছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com