1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঢাকা মেডিক্যালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন পিংকি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইশরাত জাহান পিংকি (২৫) নামের এক প্রসূতি একসঙ্গে চার সন্তানে জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। শনিবার (৩ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢাসেক) হাসপাতালে পিংকি চার সন্তানের জন্ম দেন। চার সন্তানসহ তিনি এখন সুস্থ আছেন এবং ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ১০৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

কিশোরগঞ্জের তারাইল উপজেলার সিরাজুল ইসলামের স্ত্রী ইশরাত জাহান পিংকি। ছয় বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী সিরাজুল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর স্ত্রী পিংকি গৃহিণী। মাহিন নামে চার বছরের তাদের আরও একটি ছেলে রয়েছে।

হাসপাতালে পিংকির মা রমিজা আক্তার জানান, পিংকি যখন দেড়মাসের অন্তঃসত্ত্বা তখন কিশোরগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। তখনই পরবর্তী জটিলতার শঙ্কা করেন সেখানকার চিকিত্সকরা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য পিংকিকে তিন মাস আগে স্বামী সিরাজুল উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার আলীনগরে তার কাছে নিয়ে আসেন।

রমিজা বলেন, ‘গর্ভধারণের সাত মাস চলাকালে গত ১ জুলাই তাকে ঢাকা মেডিক্যালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। এরপর শনিবার তিনটার দিকে সিজারের মাধ্যমে পরপর চারটি সন্তান জন্ম দেন পিংকি।

এদিকে, চার সন্তানের বাবা সিরাজুল বলেন, নবজাতকের জন্মে পর একটু খারাপ থাকায় চিকিত্সকরা তাদেরকে এনআইসিইউতে নিতে বলেন। ঢাকা মেডিক্যালে এনআইসিইউ সিট খালি না থাকায় তাদেরকে সিজারের পরপরই নিয়ে যাওয়া হয় ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালে। সেখানে এনআইসিইউতে ভর্তি করা হয় তাদের। ঢাকা মেডিক্যালের এনআইসিইউতে বেড খালি হওয়ার পর রবিবার তাদের চারজনকেই এখানে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, অন্তঃসত্ত্বা ওই নারীকে আমাদের হাসপাতালে ভর্তি করানোর পরপরই আমাদের চিকিত্সকরা গুরুত্বের সঙ্গে তার চিকিত্সা করেন। শনিবার তার সিজারের মাধ্যমে চারটি সন্তান হয়। আমাদের এখানে এনআইসিইউ বেড খালি ছিল না। বেডের ব্যবস্থা করতে স্বজনরা নবজাতকদের বাইরের একটি হাসপাতালে নিয়ে যান। তবে আজ (রবিবার) এখানে এনআইসিইউ বেডের ব্যবস্থা করে নবজাতকদের নিয়ে আসা হয়েছে।

তিনি আরো বলেন, ‘অন্তঃসত্ত্বার সাতমাস বয়সে ভূমিষ্ট হলেও সন্তানদের ওজন ঠিক আছে। বর্তমানে তাদের মা’সহ তারা সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com