1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

না ফেরার দেশে কলামিস্ট মুঈদ রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুগান্তরের নিয়মিত কলাম লেখক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মুঈদ রহমান মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক মুঈদ রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। পরে কুষ্টিয়া সদর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের পক্ষ থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আমরা জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অথনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ বলেন, অধ্যাপক মুঈদ আমাদের বিভাগের অধ্যাপক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। দোয়া করি, আল্লাহ যাতে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com