1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বিসিবির, বাদ পড়লেন শরিফুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুইটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। আর লাল বলের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানের সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিল টাইগাররা। তাই সেই সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। তা ছাড়া বাকি সবাই দলে টিকে গেছেন।

শরিফুলের জায়গায় স্কোয়াডে ডাকা হয়েছে জাকের আলিকে। লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই উইকেটকিপার ব্যাটার। তবে এর আগে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত-লিটনদের। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com