1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশাবাদী ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ১৪ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে দলটি। সভায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলেছি, যেন এই সংস্কার কাজগুলো হয়। সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই। আমরা আশা করি-তারা (অন্তর্বর্তীকালীন সরকার) জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন।’

তিনি বলেন, ‘আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবে। যার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, গণতন্ত্রের বিকল্প নাই।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে। আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে। তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না। যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে। সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’

ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেয়া যাবে না। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে (পোশাকখাত) অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্পপ্রতিষ্ঠানসহ আমাদের দলের নেতা-কর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখুন এবং সকল প্রকার অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com