1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ নেতা এবং ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়েছে। দুটি নাশকতার মামলায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-৬ এ তথ্য জানিয়েছে।

র‌্যাব-৬-এর একজন কর্মকর্তা মিডিয়াকে জানিয়েছেন, র্যা বের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করে। গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক দুটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টা গ্রেফতার হয়েছেন।

গত মার্চ মাসে সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপনির্বাচনে নায়েব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com