1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু দুষ্কৃতকারী দেশের সুফি মাজার ও দরগাগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে বলে আমাদের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো ধরনের ঘৃণাসূচক বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মাজার ও ধর্মীয় স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে, আমরা সম্প্রীতির দেশ হিসেবেই থাকবো এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহনশীলতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কোনো বৈষম্য ছাড়াই কঠোরভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরগায় হামলার ঘটনা ঘটছে। কোথাও কোথাও আগে থেকে প্রস্তুতি নিয়ে ও ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে মাজারে হামলা চালানো হচ্ছে। এই অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com