1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

মার্কিন কর্মকর্তাদের আর্টবুক উপহার দিলেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশের গ্রাফিতি বিষয়ক একটি আর্টবুক উপহার দিয়েছেন।

বইটিতে ঢাকা ও অন্যান্য শহর ও নগরের দেয়ালে জুলাই-আগস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় ছাত্র ও তরুণদের আঁকা সেরা কিছু শিল্পকর্মের ছবি রয়েছে।

প্রধান উপদেষ্টা দেয়ালচিত্রের ঐতিহাসিক তাৎপর্যের কথা তুলে ধরেন, যেখানে বর্বর শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও তরুণদের আবেগ, আশা ও আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠেছে।

ইউনূস বলেন, আমি অনুরোধ করবো ঢাকার দেয়ালের দিকে তাকান। সেই দেওয়াল লিখন এখনও আছে। এগুলো শুধু বিপ্লবের পরেই আঁকা হয়নি। প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধিদের বলেন, জুলাই মাসে বিক্ষোভের সময় শিক্ষার্থীরা সরকারি বাহিনীকে উপেক্ষা করে দেয়ালচিত্র আঁকে।

তিনি বলেন, তরুণ চিত্রশিল্পীরা ঢাকার দেয়ালকে শক্তিশালী ক্যানভাসে পরিণত করার পর ঢাকা বিশ্বের দেয়ালচিত্রের রাজধানীতে পরিণত হয়। তারা শক্তিশালী বার্তা দেওয়ার জন্য স্লোগান এবং কবিতা লিখেছে।

এসব বার্তায় বিপ্লবের চেতনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

প্রধান উপদেষ্টা স্মরণ করেন, কিভাবে শিক্ষার্থীরা সর্বস্তরের মানুষের সহায়তায় তাদের শিল্পকর্ম ব্যবহার করে বার্তা পৌঁছে দেয়।

মার্কিন প্রতিনিধিদের তিনি বলেন, তাদের (শিক্ষার্থী) কাছে রং ও ব্রাশ কেনার টাকা ছিল না। জনগণ তাদের সমর্থনে এগিয়ে এসেছে।

বৈঠকে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ ছাড়াও মার্কিন সহকারী সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পরিচালক জেরড ম্যাসন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com