1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

৩ দিনে সমুদ্র সৈকতে ৬ জেলের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে তিন দিনে সৈকতের বিভিন্ন এলাকা থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওসমান গণি বলেন, ‘এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার ও শনিবার বিভিন্ন সময় ৫ জেলের মরদেহ ভেসে আসে।

রোববার সকালে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের খবর দেন। পরে বিচ কর্মীসহ লাইফগার্ড কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি ট্রলার ডুবার ঘটনায় নিখোঁজ জেলের একজন বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে ৮টি ফিশিং ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com