1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দেশের অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা। বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটে সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয়, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এমনটাই আলোচনা হয়েছে।
তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে, তারমধ্যে তারা এ বছর কিছু ঋণ ছাড় দেবে, বাকিটা আগামী বছর।

তিনি আরও বলেন, ব্যাংকের তারল্য সংকট উত্তোরণের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে। এই ব্যাপারে ইতিবাচক তারা। তবে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আরও আলোচনা হবে।

অর্থ উপদেষ্টা বলেন, ঋণ পেতে বিশ্বব্যাংক কতগুলো অ্যাকশনের কথা বলেছে। তবে আমি বলেছি তারা যেসব শর্ত বা অ্যাকশনের কথা বলবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়। তারা এমন কিছু দেবে না যেটা আমরা বাস্তবায়ন করতে পারব না। আমি স্পষ্ট বলেছি, আমাদের সংস্কারে এবং অর্থনীতির উন্নয়নের জন্য যেসব জিনিস বাস্তবায়নযোগ্য হয়, সেসব বিষয় দেখতে।

বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও ভারজিসসহ সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com