1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর” সংখ্যালঘু সম্প্রদায় আমাদের আমানত, তাদেরকে আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে”

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,”সংখ্যালঘু সম্প্রদায় আমাদের আমানত, তা আমাদেরকে জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে। তাদের দুর্গাপূজা যেন তারা উৎসবের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে”  গত ১৫/ ১৬ বছরে আমরা অনেক কষ্ট পেয়েছি। এখন স্বৈরশাসক হাসিনা তীব্র ছাত্র-গণ বিক্ষোভের মুখে হেলিকপ্টারে করে পালিয়েছে।এর থেকে প্রমাণ হয়,সীমা লঙ্ঘন করলে তার রক্ষা নাই। তিনি এক্ষেত্রে পবিত্র কোরআনের বাণির উল্লেখ করেন। যারা দাপট দেখিয়ে শাসন করতো তাদের প্রধান ভারতে  পালিয়েছে।যারা আমাদেরকে জেলে দিত তারাই এখন জেলে ঢুকছে। আমরা শিক্ষা নেই, আল্লাহর নির্দেশের বাইরে কিছু সম্ভব না।
তিনি বুধবার দুপুরে ঠাকুরগাঁও  জেলার সীমান্ত উপজেলা হরিপুরের মাদ্রাসা মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় পতিত হাসিনা সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। হরিপুর উপজেলা সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরীফ হোসেন, ড্যাব মহাসচিব ডাঃ আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মির্জা ফখরুল হাস্যরস করে বলেন,  ওবায়দুল কাদের নাকি পালাবেন না, এখন তিনি কোথায়, আসেন আমার বাসায় নাকি আশ্রয় নেবেন।
মির্জা ফখরুল বলেন,আস্তে আস্তে স্বৈরাচারের নতুন নতুন অপকর্মের তথ্য ফাঁস ঝচ্ছে। ক্যান্টনমেন্টের ভিতর আয়না ঘর বানিয়েছে। ব্রিগেডিয়ার আজমী কে সেখানে রেখেছিল, ইলিয়াসের পরিবার কি করবেন তা তারা জানেন না। রুহ্রের মাগফেরাত কামনা করবেন নাকি তার জীবিত ফেরার অপেক্ষা করবেন তার কোনো কিছুই তারা বুঝে উঠতে পারছেন না ।আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? হিন্দু সম্প্রদায়কে রক্ষা করা আমাদের দায়িত্ব আমাদের আমানত, আমরা যেন তার খেয়ানত না করি। তিনি দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায় যেন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পারেন সেটা অতন্দ্র প্রহরীর মতো উপস্থিত থেকে আপনাদের নিশ্চিত করতে হবে।
প্রশাসনের যারা ভালোভাবে কাজ করতে চান, তাদেরকে সবাই মিলে সাহায্য করুন। খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জি তারেক জিয়া আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন, সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। যে বিজয় এসেছে তা হেলায় হারাবেন না। ভারতের সাথে আমরা ভালো প্রতিবেশীর মতো থাকতে চাই কিন্তু অন্যায় হলে আমরা প্রতিরোধ করতে পিছপা হবোনা। তিনি সবশেষে ধানের শীষ এর কথা সবাইকে মনে করিয়ে দেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে আমাদের এ বিজয়ের সমস্ত সুফল আমরা হারিয়ে ফেলবো। “

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com