1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

হবিগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম এ আদেশ দেন। স্থানীয় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ আনেন স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এ মানহানির মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনী মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ বৃহস্পতিবার তারেক রহমানকে খালাস প্রদান করেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনী মোকাবিলার মাধ্যমে আজকে রায় আমাদের পক্ষে এসেছে। আমরা মনে করি শুধুমাত্র তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগ নেতা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছিলেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৪ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় দেন।

এ ছাড়া গত ২৭ আগস্ট গোপালগঞ্জে মানহানির একটি, ২১ আগস্ট নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের একটি, ১৩ আগস্ট মাদারীপুরে মানহানির একটি এবং ১২ আগস্ট পটুয়াখালীতে মানহানির একটি মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com