1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বিদায়ী সরকারের হাত থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। এই বিদায়ী জুলুমবাজ সরকারের হাত থেকে দেশের কেউ রক্ষা পায়নি। যেখানে তারা জুলুম করেনি। এই জুলুমবাজ সরকারের হাতে সাধারণ জনগণ কথা বলতে পারে নাই। তারা সবচেয়ে বেশি অন্যায় করেছে জামায়াতে ইসলামীর সঙ্গে। তারা আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কারও ওপর প্রতিশোধ নেবেন না। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ইস্যু হচ্ছে সমাজকে শোষণ করার অন্যতম হাতিয়ার। তাই কোনোভাবেই সম্প্রীতি নষ্ট করা চলবে না। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। আর কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, জালিম সরকারের নানা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের অনেক সাথীকে তারা হত্যা করেছে। অবশেষে তারা বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এমন রাজনীতি তারা করেছে দেশে তাদের জায়গা হলো না। অথচ বিগত দিনে আমাদের ওপর কত জুলুম নির্যাতন হলো। আমরা কিন্তু পালাইনি। এটা আমাদের দেশ। আমরা এখানেই থাকবো।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের কোনো সাংবাদিক স্বাধীন ছিল না। এখন আপনারা স্বাধীন। আপনারা বিবেক দিয়ে কাজ করবেন। আমরা ঘোষণা দিয়েছি কোনো প্রতিশোধ নেবো না। এটা যুগ যুগ প্রতিহিংসা ছড়ায়। আমরা এ রাজনীতি করি না। আমরা আইনি প্রক্রিয়ায় সব মোকাবিলার কথা বলেছি।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com