1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচনের চেষ্টা করছি: রাবি ভিসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। তবে প্রথমে ছাত্ররাজনীতি থাকবে কি না বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করবো।’

ছাত্ররাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা; দ্বিতীয়ত, আগের ছাত্ররাজনীতির দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা।’

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত নেওয়ার জন্য পোল তৈরির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেন তারা। তবে সংস্কারমূলক ছাত্ররাজনীতির পক্ষে মতামত দিয়েছে উল্লেখযোগ্য একটি অংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com