1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

“একদিনে সারাদেশে ৮ হাজার মশার প্রজননস্থল ধ্বংস”

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

সারাদেশে একদিনে ৮ হাজার ৩ শত ৮০টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। দেশের ১২টি সিটি কর্পোরেশনে ৮ হাজার ১ শত ৫টি এবং পৌরসভাসমূহে ২ শত ৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত মনিটরিং টিম, সব সিটি কর্পোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় আজ ২ হাজার ৭ শত ১০ জন মশককর্মী কাজ করেছে।

 

স্থানীয় সরকার বিভাগ হতে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ড্রাম ভাঙ্গা পাত্র, নির্মানাধীন ভবন, ফুলের টব ও লিফ্টের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে খুলনা সিটি কর্পোরেশনে ৫টি এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ৬টি সহ মোট ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে ৪৩টি, যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ০৮টি, গাজীপুর সিটি কর্পোরেশনে ০২টি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৯টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে।
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়েছে। এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে খুদে বার্তা (SMS) সকল মোবাইল অপারেটরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। খুদে বার্তাটি হল: “ নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। জমা পানি সর্বনাশা, এডিস মশা বাঁধে বাসা। সহজ উপায়ে কেরোসিন, জমা পানিতে ঢেলে দিন”।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com