1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

কুমিল্লায় আলোচিত মহিউদ্দিন হত্যার প্রধান আসামিসহ আটক ২ জন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি : এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত নিয়ে ভাইরাল হওয়া দাউদকান্দির সেই আনিস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ব্রাম্মনবাড়িয়া সদর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ৭সেপ্টেম্বর মহিউদ্দিন হত্যাকান্ডের পর থেকে আসামী আনিস মিয়া পলাতক ছিল। শনিবার রাতে প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে আনিস ও শাকিলকে গ্রেপ্তার করা হয়।

রবিবার ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল কুদ্দুস জানান।

তিনি বলেন, গত ৭সেপ্টেম্বর উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে মহিউদ্দিনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। পরে তার ডান হাতের কনুই বিছিন্ন করে নিয়ে যায়। বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেঁটে যাওয়া আনিসের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় আনিস এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে হেঁটে যাচ্ছে।

পরদিন মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম আনিসকে প্রধান আসামি করে ১০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলার পর এজাহারভুক্ত গৌরীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে বাবু(২০)কে গ্রেপ্তার করা হয় । মামলার প্রধান আসামি চান্দিনা উপজেলার শালিখা গ্রামের দুলাল মিয়ার ছেলে আনিস(২৬) এবং দুই নং আসামি দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের মতি মিয়ার ছেলে শাকিল মিয়া(২৮) শনিবার গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com