1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় কারখানাগুলোতে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টার আগেই নারী-পুরুষ শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায়, কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ছাড়া কারখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা মূল ফটকে অবস্থান নিয়ে কাজ করছেন। শ্রমিকরা তাদের নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার (২ অক্টোবর) চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল কারখানায় শ্রমিক বিক্ষোভের মুখে তিন ঘণ্টা বন্ধ ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এ ছাড়া চৌধুরী বাড়ি এলাকায় চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের মুখে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com