1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

মালিকরা আকাশচুম্বি লাভ করবে আর শ্রমিকরা না খেয়ে মরবে সেটি হবে না: নুরুল হক নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: মালিকরা আকাশচুম্বি লাভ করবে আর শ্রমিকরা না খেয়ে মরবে তা হবে না। কাজেই লাভের একটা সীমা থাকতে হবে। সীমাহীন লাভ করা যাবে না। প্রত্যেকটি কল-কারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা নূন্যতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে। কথাগুলো বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের একটি বিরাট ভূমিকা ছিল। নতুন প্রজন্মের ছাত্ররা নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গা সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ। তাই অনতি বিলম্বে সকল ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য দাবি জানাচ্ছি।

তিনি বলেন, শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে। অকারণে কোনো শ্রমিককে ছাঁটাই করা বেতন বৈষম্য মানা হবে না। পতিত সরকার গত ১৫ বছররে প্রায় ১৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এ টাকা পাচার করেছে ফ্যাসিবাদের দোষর ব্যবসায়ী, আমলা, মাফিয়ারা।

নুর বলেন, গার্মেন্টস সেক্টর ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়াসহ যারা বাংলাদেশের প্রতিযোগী বিশেষ করে আমাদের পতিত স্বৈরাচার এবং তার দোসররা এ রপ্তানিমুখী খাতকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে কারো উষ্কানিতে পা দিয়ে মিলকারখানায় কোনো ধরণের বিশৃঙ্খলা করবেন না।

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মোমেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ নেতা মান্নান দেওয়ান, হাজী মোবারক হোসেন, সাইদুর রহমান বিপ্লব, ছাত্র অধিকার পরিষদের নেতা মো. সোলায়মান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com