1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

রাজউকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই: পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয় জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সৃষ্টিলগ্ন থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই।

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, এরশাদ সাহেব যখন ডিআইটি থেকে রাজউক করে দিলো তখন রাজধানীতে শুধু উন্নয়ন আর উন্নয়নই হলো। রাজউকও কর্তৃপক্ষ থাকল। তবে, এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা সত্যিকার অর্থেই দেখিনি।

তিনি বলেন, এখন রাজউকের যে বোর্ড আছে, এখানে সম্পৃক্ততার দরকার আছে। আমি যদি মনে করি কয়েকজন আমলা দিয়ে রাজউককে ইনক্লুসিভ করে ফেলেছি তাহলে আমার সমাধানে পৌঁছাতে পারবো না।

রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হবে। নানা রকম চ্যালেঞ্জ, নানা রকম বাধা-বিপত্তি পার হয়েই আমাদের চলতে হবে।

তিনি বলেন, তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ ও সুন্দর নগর গড়ে তুলতে হবে। বসতী মানে শুধু বাসা-বাড়ি নয়, বাসযোগ্য অবস্থানকেও বোঝায়।

আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকসহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন। ঢাকায় গরিবের আবাসনের ব‍্যবস্থা নেই। সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com