1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ভারতে পালানোর সময় ৫ বাংলাদেশি আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ভারতে বোদা উপজেলা থেকে দেশ ছেড়ে পালানোর সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তের শুয়েরপাড় এলাকা থেকে বিজিবির টহল দল।

আটককৃতরা হলেন, নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) এবং কল্যাণ রায় (২৪)।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি। সোমবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় এলাকা থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, একটি মানব পাঁচার চক্রের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে চেষ্টার মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com