1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দেশটির সাবেক সড়ক ও জনপদ, শিপিং, কেমিকেল ও সার মন্ত্রী মানসুখ মান্দাভিয়া। তিনি এমন সময় দায়িত্ব গ্রহণ করলেন যখন ভারত সরকার করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে।

গুজরাটের ৪৯ বছর বয়সী এই সংসদ সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করলেও এখনও তার পূর্বের মন্ত্রণালয় ধরে রেখেছন। তিনি ইতোমধ্যেই ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

মান্দাভিয়া গুজরাটের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশুচিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করলেও পরবর্তীতে তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে সদস্যপদ দিয়ে তিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে বিজেপিতে জায়গা করে নেন।

২০০২ সালে সর্বকনিষ্ঠ এমএলএ নির্বাচিত হন মান্দাভিয়া। ২০১৬ সালে তিনি নরেন্দ্র মোদি সরকারে প্রথম যোগদান করেন।

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ আবার আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

মান্দাভিয়া করোনাভাইরাস মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়ে পদত্যাগ করা হর্ষবর্ধনের স্থলাভিষিক্ত হলেন। ভারতে চলমান করোনাভাইরাস মোকাবিলায় অক্সিজেনের ব্যাপক ঘাটতির কারণে সমালোচনার মুখে পড়েন হর্ষবর্ধন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com