1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে পৃথক বৈঠক চীনা রাষ্ট্রদূতের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আঞ্চলিক নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে বিএনপির স্থানীয় নেতারা চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে দলের নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বলে চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান-প্রধান সব রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তিনি তাদের বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে কর্মীদের প্রশিক্ষণ বাড়াতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের জন্য চীনের ইচ্ছা প্রকাশ করেন। এ ছাড়াও উভয় দেশের জনগণের সুবিধার জন্য ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে চীন আগ্রহী বলেও রাষ্ট্রদূত জানান।

বিএনপি ও জামায়াতের নেতারাই বাংলাদেশের জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং জনগণের কল্যাণে সিপিসি, চীনা সরকার এবং চীনা জনগণের দীর্ঘস্থায়ী সমর্থনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে পার্টি-টু-পার্টি মতবিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

উভয় পক্ষই ২০২৫ সালে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি দুই দেশের ‘জনগণের সঙ্গে জনগণের’ মতবিনিময়ের ওপরও গুরুত্ব দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com