1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে নুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।

তিনি বলেন, আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমরা মনের মতো বাংলাদেশ গড়তে চাই, মানের মতো রাষ্ট্র সাজাতে চাই।

নুরুল হক নুর বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুনে ধরা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো তাড়া নেই।

তিনি বলেন, শেখ হাসিনার ১৫ বছরে জালিমশাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই এক বছর ক্ষমতায় থাকে তাও আমরা সহ্য করতে পারব। তবে সরকারকেও জনগণের পালস, জনগণের ভাষা বুঝতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াতে হবে।

এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com