1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিজয়নগরে সংঘর্ষ, জাতীয় পার্টির কার্যালয়ে আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ মশাল মিছিলের সময় তাদের সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সংঘর্ষের পর এ আগুন দেওয়ার ঘটনা ঘটে

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় প্রথমে সংঘর্ষ হয়। পরে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইলের বিজয়নগর এলাকায় এলে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

খবরটি ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম পোস্ট দেন।

হাসনাত লেখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

অন্যদিকে সারজিস লেখেন, ‘জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাব ৮.৩০ এ । জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’ পরে জাতীয় পার্টির কার্যালয়ে কয়েকটি টেবিল চেয়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পায়েল হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই থেকে আড়াইশোর মতো লোক এসে জাতীয় পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু টেবিল চেয়ার বের করে এবং বাইরে দলটির লোগোর সামনে সেগুলো রেখে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নেভানো হয়েছে।

কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পরিদর্শক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com