1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

দাউদকান্দিতে গাছের চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

আনিসুর রহমান খান দাউদকান্দি প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী গাছের চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেন। সংগঠনের সকল সদস্য শিক্ষার্থী। তারা তাদের জমানো টিফিনের টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। লাল সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে গাছের চারা বিতরণে উপস্থিত ছিলেন গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ শেলিনা আকতার, গৌরিপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মোঃ মোজাম্মেল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, নিসচা দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার সহ সাংগঠনিক সম্পাদক আনিস আয়ান, সদস্য আতিকুর রহমান, শাকিল মোল্লা, রাকিবুল হাছান প্রমুখ। লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান সংঠনটির সকল সদস্য শিক্ষার্থী। তারা একদিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিতরণ করছেন। দেশের বিভিন্ন জেলায় গাছের চারা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আগামী ২০ দিন রাজশাহী ও রংপুর বিভাগে গাছের চারা বিতরণ কর্মসূচি চলমান থেকে ৩০ নভেম্বর কর্মসূচি সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com