1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

সব প্রস্তুতি সম্পন্ন, বেগম জিয়া লন্ডন যাচ্ছেন কাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ সব সফরসঙ্গীর ভিসাও পাওয়া গেছে।

জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে ‘লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে’ তাকে লন্ডনে নেয়া হবে। তবে এয়ার অ্যাম্বুল্যান্স না পাওয়া গেলে তার বিদেশ যাত্রা দু-এক দিন পিছিয়েও যেতে পারে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর তার লন্ডন যাওয়ার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিক্যাল বোর্ডের সাত চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন যাবেন বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com