1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শেখ হাসিনার পুনরুত্থান হলে অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরুত্থান হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এমনটা হলে অনেক রাজনীতিবিদও বিপাকে পড়ে যাবেন বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে। নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না।

তিনি বলেন, শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কেউ কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না। এজন্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

বিএনপির এ নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে দেশে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার।

রিজভী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার কর্মকাণ্ড বেশ রহস্যজনক। প্রশাসনে এখন যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছে তাদেরই হয়রানি করছেন উপদেষ্টা খোদা বখস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com