1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে : সারজিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীতে গত কয়েক দিন ধরেই ব্যাটারিচালিত রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ৷ যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ৷

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে সাড়ে ১০ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।

মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন, ব্যক্তিগত সব দাবি দাওয়া নিষিদ্ধ করা হোক। শুধু দেশের স্বার্থসংশ্লিষ্ট দাবি দাওয়া গ্রহণযোগ্য।

সাইফুল ইসলাম লিখেছেন, সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা দরকার।

তাপস কুমার লিখেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরবে না।

মেহেদী হাসান সাগর নামে আরেকজন লিখেছেন, বিশৃঙ্খলা তৈরীকারীদের শক্ত হাতে দমন করা এখনই দরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com