1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি: সোহেল তাজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ভারতীয় দুর্বৃত্তরা। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র ব্যানারে সোমবার দুপুরে ওই হামলা চালানো হয়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। আগুন দেওয়া হয় হাইকমিশনের সাইনবোর্ডে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ হামলা ছিল পরিকল্পিত। শুরু থেকেই সক্রিয় ছিল না স্থানীয় পুলিশ। এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ বাংলাদেশ।

বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

কোনো ধরনের সম্পাদনা ছাড়াই তার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

“বিজয়ের মাস ডিসেম্বর- লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কোনো বিদেশি/প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশন এর উপর হামলা চালাচ্ছেন আপনাদেরকে বলবো এটা এখনই বন্ধ করেন।

আমরা সবার সাথে সুসম্পর্ক চাই কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সকল ষড়যন্ত্র রুখে দিবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, ৭১’র মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশ স্বাধীনের পর বলেছিলেন- ‘বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি, তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবারগোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com