1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

৫ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে ওয়ালটন ‘এটিএস এক্সপো’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ : ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস এ উৎপাদিত আন্তর্জাতিকমানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্টিধয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটি দেশি-বিদেশি শিল্পোদ্যক্তাতা ও ক্রেতাদের নিকট তুলে ধরার লক্ষ্যে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে তিন (০৩) দিনব্যাপী ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০২৪’।

রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ ৫ ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে এটিএস ‘এক্সপো-২০২৪’ উদ্বোধন করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এটিএস এক্সপো-২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান, এফসিএমএ। এছাড়াও থাকবেন ওয়ালটন গ্রুপের বোর্ড অব ডিরেক্টরগণ।
মেলায় একই ছাদের নিচে প্রদর্শন করা হবে সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী পিসিবি, মাদারবোর্ড, মোল্ড অ্যান্ড ডাইসহ ৫০ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশনস।
পাশাপাশি, এনার্জি সেভিং ও পরিবেশবান্ধব ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রীও প্রদর্শিত হবে।
তিন দিনের এই এটিএস এক্সপো বা অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশনস শীর্ষক শিল্পমেলার পর্দা নামবে শনিবার।
মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী ব্যক্তিরা ওয়ালটনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এই মেলার প্রেক্ষাপট তুলে ধরে ওয়ালটনের করপোরেট সেলস বিভাগের প্রধান আহমেদ তানভীর বলেন, “ওয়ালটন হাই-টেক পার্কে উৎপাদিত যাবতীয় পণ্য সামগ্রী দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গতবছর প্রথমবারের মত এটিএস এক্সপো আয়োজন করেছিল ওয়ালটন।”
দেশীয় শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও আমদানিকারকদের মাঝে সেই মেলা ব্যাপক সাড়া ফেলেছিল দাবি করে তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় ওয়ালটন এবছর আবারও এটিএস এক্সপো আয়োজন করছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com