1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী : বহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান শেখকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. ওহিদুজ্জামান শেখ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঘিয়া গ্রামের মৃত জনাব আলী শেখের ছেলে। তিনি মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিত আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর নির্দেশে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্য বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর থানার মূলঘর ইউনিয়নের বাঘিয়া নিজের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার ১৩৩ নম্বর আসামি ওহিদুজ্জামান শেখ।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সদর থানার টিম ও ডিবির টিম যৌথ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মো. ওহিদুজ্জামান শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com