1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্বৈরাচারের পতন হলেও দেশে নব্য শত্রু জন্ম নিয়েছে : এ্যাড রুনা লায়লা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে মহিলাদলের প্রত্যাকটি নেতাকর্মীদের মাঠে নামার জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সদস্য সচিব এ্যাড রুনা লায়লা।

তিনি বলেন,আমাদের যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি,স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও দেশে কিছু নব্য শত্রু জন্ম নিয়েছে। এই নব্য শত্রুদের মোকাবেলা করা কিন্তু শেখ হাসিনার চেয়েও কম নয়।

আজ সন্ধ্যায় রুপনগরের দোয়ারীপাড়ায় ঢাকা মহানগর উত্তর এর রুপনগর থানা মহিলাদলের সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে এ্যাড রুনা লায়লা এসব কথা বলেন।

এ্যাড রুনা বলেন,১৭ বছরের আন্দোলন সংগ্রামের সফলতার হিসেবে গত জুলাই আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও আমরা কিন্তু এখনও পরিপূর্ণ গণতন্ত্র পাইনি।পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।এজন্য মনে রাখতে হবে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা এখনও দেশে ফিরিয়ে আনতে পারিনি।তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে আমাদেরকে জনগনের কাছে যেতে হবে, মানুষের বাড়ীতে বাড়ীতে ঘরে ঘরে গিয়ে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে হবে।বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি উদ্যোগ নিবে-তা জনগণের কাছে গিয়ে তাদের অবহিত করতে হবে। এর সব কিছুই আমাদেরকে ধৈর্য্য, বুদ্ধি এবং সহমর্মিতা নিয়েই জয় করতে হবে।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,
ঢাকা মহানগর উত্তর মহিলাদল সদস্য তাহমিনা শাহীন,রুপনগর থানা মহিলাদল আহবায়ক শিল্পী আক্তার সদস্য সচিব শিল্পী আক্তার, পল্লবী থানা আহবায়ক লাকী রহমান সদস্য সচিব সৈয়দা দিলারা ইসলাম পলি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com