1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বাংলাদেশ কেউ দখল করতে পারবে না: মেজর হাফিজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মেজর হাফিজ বলেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল, তারা আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনার মতো কিছু রাজনৈতিক নেতা নষ্ট করেছে।

তিনি বলেন, আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু ভারতে ধর্মীয় বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে বিজেপি। বাংলাদেশ কারও জন্য হুমকি নয়। তবুও বাংলাদেশকে ধ্বংস করতে বিজেপি সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যাচার চালাচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের পতাকা পোড়ানোর অধিকার কারও নেই। আমাদের দেশকে কেউ দখল করতে পারবে না।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে এরপর মেজর হাফিজ বলেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন নেই, নিজেদের দেশে শান্তিরক্ষী বাহিনী নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com