1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

গাজীপুর জামালপুর সমিতি জাসগা’র পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের গৌরবময় স্মৃতি উদযাপনের লক্ষ্যে গাজীপুর জামালপুর সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জামালপুর সমিতির সভাপতি হাফিজুল ইসলাম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুন্নবী লিটন, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল ইব্রাহিম।

সভাপতির বক্তব্যে হাফিজুল ইসলাম মুন্না বলেন, “১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য এক অনন্য দিন। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এ বিজয়ের গৌরব ধরে রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”

বিশেষ অতিথি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ তার বক্তব্যে বলেন, “গাজীপুর জামালপুর সমিতি সবসময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ঐক্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পদবিধারী সদস্য, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা পর্বে গাজীপুর জামালপুর সমিতির ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com