1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঠাকুরগাঁও: কনসার্টের স্থান স্টেডিয়ামের বাইরে অন্যত্র স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : “মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও” এই স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

আজ দুপুরে ১২ টায় শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটর সাথে সংশ্লিষ্টরা ব্যক্তিবর্গের ব্যানারে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনালাইস্ট রাশেদ ইকবাল, সাবেক খেলোয়ার রাশেদ, জুলু, আরমান ও বর্তমান খেলোয়াড় সহ অনেকে।
তারা বলেন, ঠাকুরগাঁও চিরন্তন এর উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পী খ্যাত তাসরিফ খান (কুড়েঘর) আসছেন ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে মাঠে। এতে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়। কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে আগামী ঢাকা ১ম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য। সেই সাথে জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চুড়ান্ত প্রস্তুতি চলমান। চলমান এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে। যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। তাই ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানায়।
পরে তারা এবিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com