1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উপ-সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার এ আদেশ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পৌঁছে।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ঠাকুরগাঁওয়ে মামলা করেন তার স্ত্রী ফরজানা নওশিন ফুজি। ঐ মামলায় গত ২৯ জুলাই জুবায়ের ইবনে নুর জামিন নিতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত। কারাগারে থাকায় তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কাছে অভিযোগ দায়ের তার স্ত্রী। অভিযোগপত্রটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গত ৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে এ আদেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্ত্রীর করা মামলার কারণে উপ- সহকারী মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ ইবনে জুবায়ের নুরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com