1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাজস্থলীতে প্রশাসনের বিশেষ সভা।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

মিন্টু কান্তি নাথ রাজস্থলী : বড়দিন উদযাপন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ইউএনও এর সম্মেলন কক্ষে খ্রিষ্টানদের বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন খ্রিষ্টান চার্চের নেতৃবৃন্দ ও সরকারী বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিশেষ সভায় অংশ গ্রহন করে।

বিশেষ সভায় নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন,বড় দিনে ও থার্টি ফাস্ট নাইট পালনকালে ফটকা আতশবাজি ফুটানো সরকারি ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এসব কাজ যেন কেউ না করে সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। বড়দিন উদযাপন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে গোটা উপজেলায় আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত থাকবে তাই আশা করি কেউ কোন প্রকার অরাজকতা করতে সাহস পাবে না। আপনারা আপনাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার ওসিদের বলে দেওয়া হবে যেন কড়া নজরদারি রাখেন।

রাজস্থলী থানার এসআই প্রিয়লাল বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্ভীরা যেন তাদের বড় দিন সঠিক ভাবে পালন করতে পারে সে লক্ষে পুলিশ আইনশৃঙ্খলা বিষয়ে যথাযথ ভূমিকা রাখবে। প্রত্যেক গির্জা ও চার্চে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়ন করা হবে। আশা করি কোথায়ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়তের আমির মওলনা ফরিদুল আলম, সাংবাদিক আজগর আলী খান, ছাত্র সমন্বয় হ্লামং মারমা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য ও সহ- সাধারণ সম্পাদক
বাংলাদেশ পূজা উদ্ যাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এবং সদস্য রাজস্থলী উপজেলা বিএনপির জিকু কুমার দে,বিএনপি অংগসংঘটনের প্রতিনিধি, বিভিন্ন চার্চের প্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com