1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বীরগঞ্জে জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট আব্বাসের মিল চাতাল হতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ৩১ ডিসেম্বর’২৪ মধ্যরাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ টু গোলাপগঞ্জহাট সড়কের পাশে আব্বাস আলীর উত্তরা ব্যাংক লিঃ ষ্টেশন রোড, দিনাজপুর শাখায় দায়বদ্ধ মাওলা ইন্ডাষ্ট্রি নামীয় মিল চাটালে জুয়া খেলার সময় বীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও গডফাদার আব্বাস আলীসহ ৭ জুরায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১ জানুয়ারী’২০২৫ বুধবার সকালে অভিযুক্তদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ভোগনগর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মো: আতাহারুল ইসলাম (৪০), মৃত দবির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪৩), পূর্ব চাউলিয়ার মৃত রহিম উদ্দিনের ছেলে মো: তৈহিবুল ইসলাম সাবুল(৪৩), নওগাঁ নাপিতপাড়ার শুকানু চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৪৩), তারক ঘোষের ছেলে সুভাষ ঘোষ (৫০), লস্করপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো: ফারুক হোসেন (৫৮) ও বিজয়পুরের মৃত সাঈদ আলীর ছেলে আব্বাস আলী (৬৫).

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

নগদ ২১ হাজার ১শত ৭৫ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার পুর্বক তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে ১(১)২০২৫ নম্বর মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com