1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখার সুযোগ পেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রিয়েলমির সর্বশেষ ডিভাইস সি৭৫ নিয়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। স্থায়িত্ব ও পানিরোধী পারফরমেন্সের অভিজ্ঞতা সরাসরি দেখানোর মাধ্যমে ডিভাইসটির সাথে শিক্ষার্থীদের সংযোগ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করে তরুণদের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসটির ব্যতিক্রমী এই পারফরমেন্স দেখে সি৭৫ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা আইপি৬৯ উন্নত পানিরোধী প্রযুক্তির মাধ্যমে রিয়েলমি সি৭৫-এর স্থায়িত্ব ও কার্যক্ষমতা সরাসরি দেখার সুযোগ পেয়েছে।

ক্যাম্পেইন চলাকালীন সবচেয়ে বেশি সাড়া ফেলেছে “বোলিং উইথ আ স্প্ল্যাশ” এক্টিভিটি, যেখানে শিক্ষার্থীরা বোলিং বল হিসেবে রিয়েলমি সি৭৫ ব্যবহার করে পিনগুলো পানির জারে ঠেলে দেয়। এই এক্টিভিটির মাধ্যমে ডিভাইসটির আঘাত প্রতিরোধ ও পানিরোধ করার সক্ষমতা পরীক্ষা করে দেখার সুযোগ পায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলানো আরেকটি এক্টিভিটি ছিল আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জ”। এর মাধ্যমে শিক্ষার্থীদের পানির নিচেও ডিভাইসটির ত্রুটিহীন পারফরম্যান্স দেখতে পেয়েছে। এমনকি পানিতে নিমজ্জিত অবস্থায় এই ফোন দিয়ে ভিডিও গেইমসও খেলেছে শিক্ষার্থীরা।

ক্যাম্পাসগুলোতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা রিয়েলমি সি৭৫ ডিভাইসটিকে “হ্যামার ফোন” নাম স্বীকৃতি দিয়েছে। একইসাথে তারা ডিভাইসটির স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার প্রশংসা করেছে।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দুদিনের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন এক্টিভিটিতে অংশ নেয় এবং ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী গেইমসগুলোতে ভালো পারফরমেন্স করার জন্য রিয়েলমির পক্ষ থেকে উপহার পেয়েছে।

ক্যাম্পেইনটি পরবর্তীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন মজাদার ও উদ্ভাবনী প্রদর্শনীর মাধ্যমে আরও হাজার হাজার শিক্ষার্থীর মাঝে রিয়েলমি তার স্থায়িত্ব এবং নতুনত্বের বার্তা ছড়িয়ে দিতে চায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com