1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

মোঃ জামাল হোসেন সাভার প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মামলার আসামী হয়েছেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি খালেদ হাসান।

গত রোববার (৫ জানুয়ারি) উপজেলার বাবুরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ভুরুঙ্গামারী থানা পুলিশ। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক খালেদ ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ অভিযান শেষে মাদক কারবারি হাফিজুর ও তার স্ত্রীকে আটক করে পুলিশ ভ্যানে তুললে, এলাকাবাসী বাধা দিয়ে তাদের ছিনিয়ে নেয়।

পরে পুলিশ আসামীদের আটক করতে না পেরে থানায় ফেরত আসে এবং হাফিজুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলায় এলাকাবাসীকে ইন্ধন দেওয়ার অভিযোগে সাংবাদিক খালেদ হাসানকে ৬ নম্বর আসামী করা হয়।

সাংবাদিক খালেদ হাসান জানান, “মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং তথ্য সংগ্রহ করতে থাকি। এ সময় মাদক সিন্ডিকেটের কয়েকজন সদস্য ভিডিও ধারণে বাধা দেয় ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি সেখান থেকে কৌশলে ফিরে আসি। পরে জানতে পারি আমাকে আসামী করে মামলা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে জনসচেতনতা তৈরির কাজ করি। অথচ সেই দায়িত্ব পালন করতে গিয়ে উল্টো মিথ্যা মামলার শিকার হয়েছি। আমি এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন বলেন, “তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক খালেদ হাসান নিজেই আসামী হয়েছেন, যা দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল বলেন, “একজন সাংবাদিকের নামে এমন অভিযোগের সঠিক তদন্ত জরুরি। কোন নির্দোষ সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।”

পুলিশের বক্তব্য:
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে। সাংবাদিকের সংশ্লিষ্টতা না থাকলে তিনি আইনি সহায়তা পাবেন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com