1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদ আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে তার ছাত্রদলের রাজনৈতি করার বিষয় নিয়েও। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জোরপূবক জমি দখল ও মাছের প্রজেক্টর দখলে নেওয়ার মতো গুরুতর অভিযোগ আসতেছে ছাত্রদলের এই নেতার বিরুদ্ধে। সরেজমিনে অভিযোগ অনুসন্ধানে গেলে সাধারণ মানুষদের মধ্যে নানান ধরণের আলোচনা সমালোচনা শোনা যায় এই নেতাকে নিয়ে। ৩৪ বছর বয়সে তার ছাত্রত্ব আদৌ আছে কি না তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন জানান, বাছেদ আহমেদ একজন বিবাহিত হওয়ার পরেও সে ছাত্রদলের রাজনৈতি করে। এ নিয়ে দলের মধ্যেই রয়েছে নানা ক্ষোভ। গৌরিপুর পার্কের এক দোকানে জোরপূর্বক ভাবে তালা লাগিয়ে দেওয়া, গৌরিপুরের দৈয়াপাড়া এলাকার জয়নাল আবেদিনের বাসায় প্রবেশ করে মারধর করে স্বর্ণ অলঙ্কার লুটপাট করে নেওয়া ও জমি দখল করা, জিংলাতলী ইউনিয়নে মাছের প্রজেক্টর দখলে নেওয়া ও গৌরিপুর পুলিশ ফাঁড়িতে বসে বিচার বাণিজ্য করার মতো গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে এই নেতার বিরুদ্ধে। অবশ্য এ বিষয়ে ভুক্তভোগী জয়নাল আবেদিনের মেয়ে হালিমা আক্তার লিমা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত করে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন কিছুদিন আগে। দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাছেদ আহমেদ দৈয়াপাড়া এলাকার বিষয়ে জানান যে, জমিটি আমার, আমার কাছে জমিটা বিক্রয় করেছে জয়নাল আবেদিন, আপনি এক সময় আসেন গৌরিপুরে, সাক্ষাতে আসেন, কথা হবে। মাছের প্রজেক্টর দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার এ সমস্ত বিষয় নিয়া অবগত নয়, আভিযোগকারীকে আমার কাছে নিয়ে আসেন, আপনি ক্রাইম রিপোর্টার নিয়ে আসেন, এসে সরেজমিনে যান, ওখানে গিয়ে সত্যটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েন। আর আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার সাংগঠনিক নেতা আছে। তিনি বিবাহিত কি না জানতে চাইলে এ সময় তিনি কোন উত্তর দেননি। পরে অবশ্য নাসির নামে এক ব্যক্তি অজ্ঞাত পরিচয়ে সাংবাদিকের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অভিযুক্ত এই ছাত্র নেতার পক্ষে সাফাই গাইতে চেষ্টা করেন এবং সরেজমিনে আবারও যাওয়ার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে জানতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীকে মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com