1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কয়রায় খুলনা জেলা পুলিশ সুপারের সূধী সমাবেশ ও মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনাঃ  খুলনার কয়রায় সূধী সমাবেশে জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় কালে বলেছেন, সুন্দরবনের বনদস্যু ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সুন্দরবনের বনদস্যু নির্মূলে সামনে এবং পিছনে যত শক্তিশালী চক্র জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। সকলকে আইনের আওতায় আনা হবে। মাদক, ইভিটিজিং ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জনগনের সেবায় সর্বদা নিয়োজিত। কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, কোন সাধারণ সেবাগ্রহীতা পুলিশ দ্বারা হয়রানীর শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় পুলিশ সুপার আরো বলেন, জনগনের জন্য আমার দরজা সব সময় খোলা। তিনি ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় কয়রা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সূধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ জি,এম ইমদাদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন , কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যু্গ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দীন আহমেদ, মোহাঃ হুমায়ুন কবির, আঃ রউফ, শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, প্রভাষক মইনউদ্দীন, এ্যাডঃ নজরুল ইসলাম, এ্যাডঃ অরবিন্দ কুমার সানা, উপজেলা ইমাম পরিষদের মাওলানা আইয়ুব আলী, মাওলানা মোঃ ওয়ালিউল্ল্যাহ, মাওলানা আওছাফুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী, শিক্ষক মাওলানা হাবিবুল্ল্যাহ, সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাসিন আলম, স্থানীয সমাজ সেবক সাইদুজ্জামান, নূর বকস, শিক্ষার্থী রোহান বিতনে রউফ প্রমুখ।

সূধী সমাবেশ ও মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com