1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মানিকগঞ্জে রাধারমণ জিউ মন্দিরে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রী শ্রী রাধারমণ জিউর মন্দিরে ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক দুইশ বছরের পুরনো কষ্টিপাথরের মুর্তি চুরি হয়ে গেছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় পুরোহিত মহাদেব চক্রবর্তী মন্দিরের মূল দরজা খুলে দেখতে পায় ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যান্যদের জানালে বিষয়টি নিয়ে হিন্দু ধর্মালম্বীদের তীর্থপীঠ হিসেবে পরিচিত রাধারমণ জিউ মন্দিরে এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন সকলেই।

এ বিষয়ে মহাদেব চক্রবর্তী জানান মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা পর্যন্ত আমরা মন্দিরের ভেতর সজাগ ছিলাম। পরবর্তীতে ঘুমিয়ে যাই এবং সকাল ৬টায় মূল দরজা খুলে দেখতে পাই মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তিনি আরো জানান মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে ৪ ভরি ওজনের রুপার নুপুর, স্বর্ণালংকারের মধ্যে ৩টি টিপ, ২টি মূর্তির চোখ, নাক, মুখ ও স্বর্ণের ১ জোড়া খরম যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা এবং আনুমানিক দুইশ বছরের পুরনো একটি কষ্টি পাথরের মূর্তি চুরি হয়েছে।

মন্দিরের সেবায়েত গোপাল সাহা জানান, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১টি সিসি ক্যামেরা থাকলেও গত ২মাস যাবত সেটটি নষ্ট থাকায় তা মেরামত করতে দেয়া হয়েছে। আমাদের তীর্থপাঠে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা এই প্রথম। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে আইনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে মন্দিরের সাথে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বললে মন্দিরে চুরির ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে পুলিশ পাঠনো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com