1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কয়রায় ইমাম পরিষদের কমিটি গঠন মাওলানা মিজানুর রহমান সভাপতি ও মাওলানা শরিফুল ইসলাম সম্পাদক নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা,খুলনাঃ কয়রা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলনের মাধ্যমে উপজেলা ইমাম পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

২৫ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। আগামী ৩ বছর মেয়াদী ৪৬ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা শরিফুল ইসলাম। কমিটি গঠনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম পরিষদের সাবেক উপদেষ্টা মাওলনা হাবিল উদ্দিন ঐহিদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, খুলনা জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ,এফ,এম নাজমুস সউদ, যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী ও জেলা ইমাম পরিষদের অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আশরাফুল ইসলাম ও মাওলানা মাসুদুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা আয়ুব আলী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা সুজাউদ্দিন প্রমুখ।

ইমাম সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামরা উপস্থিত ছিলেন। ইমাম পরিষদের নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com