1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

রাঙামাটিতে “তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে আন্ত স্কুল ও আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অান্ত স্কুল এবং কলেজ বিতর্ক প্রতিযোগিতা ।

মঙ্গলবার দুপরে রাঙামাটি সদর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রাঙামাটি সদর উপজেলা সম্মেলন কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, রাঙামাটির বিভিন্ন স্কুল, ও কলেজের ৪টি টিম।আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও লেকার্স পাবলিক স্কুল ও অান্ত কলেজ বির্তর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারী কলেজ ও লেকার্স পাবলিক স্কুল এর বিতর্ক দল অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রিফাত আসমা। বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা সহকারী ভূমি (এসিল্যান্ড) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার এবং রাঙামাটি সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব রায় চৌধুরী,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমূখ।

আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল টিম রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। অপরদিকে, আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারী কলেজ টিম লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সদর উপজেলার স্কুল এবং কলেজের ৪ টি টিম অংশগ্রহণ করেছেন। এ প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এবং জেলা পর্যায়ে যে টিম চ্যাম্পিয়ন হবে তারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com