1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

নরসিংদীতে বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ গ্রেফতার-১০ 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী : নরসিংদীতে বেলাবো উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার ভূইয়া তৌফিকসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি)সকালে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাঞ্চন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে একটি হায়েস গাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো,বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার ভূইয়া তৌফিক,নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গির্জাপাড়া গ্রামের আবদুল হাই এর ছেলে শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার ছোট তারগাও গ্রামের কাদির আকন্দের ছেলে জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮)একই উপজেলার সেকান্দরদি গ্রামের সুরুজ মিয়ার ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০)গড়পাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫)কাজীরচর গ্রামের মৃত আখতারুজ্জামানের ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১)শিবপুর উপজেলার গির্জাপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে শিবপুর ছাত্রলীগের সদস্য ফরহাদ আফরাদ(১৮)মনোহরদী পৌরসভার চন্দনবাড়ি গ্রামের রাজু মোল্লার ছেলে মনোহরদী ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা (২৪), মাধবদীর পাঁচদোনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির (২৮) ও পলাশ উপজেলার জয়নগর গ্রামের আব্দুস সালামের ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম(২৬)।গ্রেফতারকৃতদের মধ্যে মাহবুব হোসেন মনির এফআইআরভূক্ত আসামি।বাকিরা একই মামলার সন্দেহাতীত আসামি বলে পুলিশ জানায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন,তাদেরকে একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর সোমবার সকালে তারা নরসিংদী জেলায় প্রবেশকালে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদনসহ নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com