1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। তবে নদী পারের জন্য ঘাটে অপেক্ষারত চালক ও যাত্রীদের দাবি ফেরি স্বল্পতার কারণে ঘাট এলাকাতে ভোগান্তি বাড়ছে।স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় লাগছে ফেরিগুলোর ঘাটে ভিড়তে। ফলে নদীর উভয় পাশেই অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে।

দৌলতদিয়া প্রান্তে অপেক্ষারত বিভিন্ন যানবাহনের চালকদের অভিযোগ এই নৌরুটে ফেরি অনেক কম। এমনিতেই এই নৌরুট দিয়ে দিনে কয়েক হাজার যানবাহন পার হয়। তারপর এখন ঈদের সময়। ঈদের আগে অবশ্যই এই নৌরুটে ফেরি বাড়ানো উচিত কর্তৃপক্ষের। তাছাড়া কোরবানির ঈদের কারণে ঘাটে অতিরিক্ত পশুবাহী ট্রাকের চাপ রয়েছে প্রচুর। সব মিলে এখন যে ফেরি চলছে তা খুবই কম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের বেগ বেড়েছে। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরিগুলো স্বাভাবিক সময়ে ঘাটে পৌঁছে গেলেও পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরিগুলোর ঘাটে ভিড়তে সময় লাগছে প্রায় এক ঘন্টা করে। যার কারণে ঘাটে যানবাহনের চাপ কিছুটা বাড়ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চালক ও যাত্রীদের ফেরি স্বল্পতার অভিযোগের বিষয়টি সম্পর্কে এই কর্মকর্তা বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। ঈদের আগে আরও একটি ফেরি এই রুটে যুক্ত হবে। আশা করছি স্রোতের বেগ কমলে স্বাভাবিক হয়ে যাবে। তবে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে। যাতে সময়মতো গরুগুলো হাটে তুলতে পারেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com